শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কষ্টি পাথরের থালা, বাটি ও শিলসহ গ্রেফতার ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন ০৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের থালা, বাটি ও শিল উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

[৩] সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-৭, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন ০৪নং ওয়ার্ড এলাকায় চান্দগাঁও বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথর পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

[৪] উক্ত সংবাদের ভিত্তিতে (৬ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি বাদল ঘোষ (৫২), পিতা- মৃত মহনী মোহন ঘোষ, সাং- কুয়াইশ, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে আটক করে।

[৫] পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে তল্লাশী করে তার হেফাজতে থাকা ০৬ কেজি ১৯৫ গ্রাম ওজনের কষ্টি পাথরের ১টি থালা, ১টি বাটি ও ০১টি শিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

[৬] গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কষ্টি পাথরের পুরাকীর্তি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়