শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাষ আমিন: নিভৃতচারী বীর তারিক আলীকে এই প্রজন্ম চিনবে না

প্রভাষ আমিন: করোনা দেশে-বিদেশে অনেক প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কিন্তু আজকের ধাক্কাটি ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেদনার। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী আর নেই। আজ সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। নিভৃতচারী এই বীরকে এই প্রজন্ম চিনবে না। এতটাই নিভৃতচারী, গুগলে একটা ভালো ছবিও পেলাম না। যারা 'মুক্তির গান' দেখেছেন, তারা হয়তো মোটা ফ্রেমের চশমার তারিক আলীকে মনে করতে পারবেন। প্রচারের আড়ালে থাকতেন, কাজের নয়। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের অন্যতম কর্মীপুরুষ এই তারিক আলী। জাদুঘরের বর্তমান ভবনটির নির্মাণ সমন্বয়ক ছিলেন পেশায় প্রকৌশলী এই যোদ্ধা। মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা ধারণ করতেন তিনি। সারাজীবন লড়াই করে গেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। বেশ কয়েকবার ধরে বেধে এটিএন নিউজের টক শো'তে আনতে পেরেছিলাম। একবার বিজয়া দশমীর দিনে টক শোর জন্য তাঁকে খুঁজছিলাম। তিনি ছিলেন বনানী পুজামন্ডপের অন্যতম সংগঠক। কিন্তু সেদিন কিছুতেই তাঁকে পেলাম না। পরে জেনেছি, আশুলিয়ায় বিসর্জনে গিয়ে মোবাইল খুইয়েছেন।

এই সঙ্গীতানুরাগী, রুচিশীল, মৃদুভাষী কিন্তু কর্মবীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। ফেসবুক থেকে

  • সর্বশেষ