শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার কবরে চুমু দিলেন এরিক এরশাদ, অঝোরে কাঁদলেন বিদিশা

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের কবর জিয়ারতে গিয়ে অঝোরে কাঁদলেন তার দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। সোমবার দুপুরে রংপুরে এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করতে গিয়ে কাঁদেন তিনি। এ সময় বাবার কবরে চুমু খেলেন ছেলে এরিক এরশাদ।ডেইলি বাংলাদেশ

এদিকে দীর্ঘ ১৪ বছর পর রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কেন, কী কারণে পল্লী নিবাসে এ আগমন, তা জানা যায়নি।

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমান বন্দরে নেমে রংপুরের দর্শনা এলাকার পল্লী নিবাস বাসভবনে আসেন বিদিশা এরশাদ। ছেলে এরিক এরশাদকে নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন তিনি। বাড়িতে প্রবেশের পর নিচ তলায় এরশাদের ছবি জড়িয়ে কেঁদে ওঠেন মা-ছেলে। মিনিট পাঁচেক পর দুইজনে এরশাদের নির্মিত ভবনের দ্বিতীয় তলায় যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরিক।

তিনি বলেন, আমি আমার মাকে নিয়ে রংপুরে এসেছি বাবার কবর জিয়ারতের জন্য। আমার অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু অনেক বাধার কারণে আসতে পারিনি। ফোন করে আমাকে অনেক হুমকি দেয়া হয়েছিল, যেন আমি রংপুরে না আসি। এবার আমরা কৌশল করে এসেছি। আমার মাকে আব্বা অনেক ভালোবাসতেন, তাই বাবার কবর দেখাতে মাকে নিয়ে এসেছি।

এরিক বলেন, রংপুরের মানুষ আমার আব্বার পাশে ছিলেন। তারা আমার পাশেও থাকবেন এবং আব্বার কবর দেখে রাখবেন। এটি রংপুরবাসীকে দায়িত্ব দিয়ে গেলাম।

সাংবাদিকদের বিদিশা এরশাদ বলেন, রাজনীতি করতে অনেক সাহসের প্রয়োজন। আমি বিদিশা, আমার হাতে পয়সা নেই তবে আমার সাহস হচ্ছে আমার সন্তান। আমি আমার সন্তানের বাবার কাছে অনেক কিছু শিখেছি। মানুষের কাছে যাওয়া, কথা বলা শিখেছি। রংপুরের মানুষের ঘরে ঘরে আমাকে নিয়ে যেতেন তিনি। এই রংপুর থেকে রাজনীতি শিখেছি। আমি কিছুই ভুলিনি।

রাজনীতিতে আসার বিষয়ে বিদিশা বলেন, আমি কথা দিচ্ছি রংপুরের মানুষের পাশে থাকবো। রংপুরের মানুষ চাইলে আমি রাজনীতিতে আসবো, না হলে নয়। তবে রাজনীতি আজ হোক কাল হোক আমি করবো। রংপুরে এরশাদের কবর জিয়ারত করে দোয়া নিতে এসেছি। এরপর আমি গোটা দেশ ঘুরবো।

বিদিশা এরশাদ বলেন, দীর্ঘ ১৪ বছর পর রংপুরে এসেছি। যেদিন এরশাদের সঙ্গে এরিককে নিয়ে রংপুরের মাটিতে পা রাখি, রাস্তার দুই পাশে ফুলে ফুলে মানুষ আমাকে বরণ করে নিয়েছিলেন। অনেক শখ করে এরশাদ আমাকে বিয়ে করেছিলেন। এ সন্তানটিকে নিয়ে আমাদের সুখের সংসার ছিল। কিন্তু সেটি সহ্য হয়নি অনেকের।

এ সময় উপস্থিত ছিলেন বিএনএ জোটের সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী আখতার হোসেন, এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার কাজী রুবায়েত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ