শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুকুরপাড়ের মাটির নিচে মিলল কলেজছাত্রের মরদেহ

অনলাইন ডেস্ক : বগুড়ার কাহালুতে আরমান হোসেন আন্নার নামে এক নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় সুজন ও ওবায়দুর নামে দুইজনকে আটক করা হয়েছে।সোমবার সকালে কাহালু থানার মুরইল ইউপির ডুমুর গ্রামের খাঁ পাড়ার একটি পুকুর পাড় থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরমান ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।ডেইলি বাংলাদেশ

জানা গেছে, রোববার রাত ৮টা পর্যন্ত আরমান ও সুজনকে গ্রামের ওই পুকুরপাড়ে বসে কথা বলতে দেখেছে নিহতের পরিবার। রাতে আরমান বাড়ি না ফিরলে সোমবার ভোর থেকে তাকে খোঁজা শুরু হয়। এক পর্যায়ে খাঁ পাড়ায় ইটের দেয়াল ঘেরা পুকুরপাড়ে মাটি খোড়া দেখে সন্দেহ হয়। পরে মাটির নিচে তার মরদেহ পাওয়া যায়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, আরমানকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু্ইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়