শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলা পুনঃতদন্তের আবেদন শামীম ওসমান এমপির

মনজুর অনিক: [২] সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে সাক্ষী দিতে এসে আইনজীবীর মাধ্যমে এ আরাজি আবেদন করেন তিনি। আবেদনে পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি পুনরায় তদন্ত চাওয়া হয়েছে।

[৩] আদালতে সাক্ষী শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চার্জশিট মানি না। বোমা হামলার ঘটনার পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেয়া হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে। আমি যা বলেছিলাম তার সাথে এই চার্জশিটের কোনো মিল নেই।

[৪] এজন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটিশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ