শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছি তাড়াতে গিয়ে উড়িয়ে দিলেন বাড়ির একাংশ

হ্যাপি আক্তার : [২] ফ্রান্সে এক ব্যক্তি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে।

[৩] মাছিটি যথেষ্টই বিরক্ত করেছিলো ৮০ বছরের বৃদ্ধাকে। রাতের খাবার খেতে বসেছিলেন তিনি, তখনই বাঁধে বিপত্তি। ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি। এতে বেশ বিরক্তই হন তিনি।

[৪] বিরক্ত হয়ে বাসায় থাকা মশা-মাছি মারবার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি। কিন্তু কে জানতো, ঘরের কোনায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশ কিছু পরিমান দাহ্য গ্যাস।

[৫] যেই না তিনি মাছিটিকে মারবার জন্য র‍্যাকেটের সুইচ অন করলেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‍্যাকেটের বৈদ্যুতিক স্ফূলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও।

[৬] তবে ভাগ্য ভালো বলেই হয়তো ব্যক্তিটি শুধুমাত্র হাত পুড়ে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতিই হয়নি বলছে, স্থানীয় গণমাধ্যম।

[৭] মাছি মারতে গিয়ে ঘর উড়িয়ে দেয়া ব্যক্তিটি এখন রাত কাটাচ্ছেন স্থানীয় একটি ক্যাম্পসাইটে। আর তার বাড়ির লোকেরা এখন সংস্কার করছেন ক্ষতিগ্রস্ত বসতবাড়িটির। সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়