শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইন জাজকে আঘাত করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা শেষ জোকোভিচের

স্পোর্টস ডেস্ক : [২] একেবারেই অনিচ্ছাকৃত ভুল। আর এই ভুলের জন্য ইউএস ওপেন থেকে বিদায় নিতে হলো টেনিসের বিশ্ব তারকা নোভাক জোকোভিচের। এই বিদায়ে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা আপাতত শেষ হয়ে গেল তার। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুর্ঘটনাবশত এক লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট এই সার্বিয়ান।

[৩] নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে রোববার ২০তম বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে শেষ আটে ওঠার লড়াইয়ে প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়ে একটু বেশিই হতাশ হয়ে পড়েছিলেন জোকোভিচ। যেন নিজের প্রতি বিরক্ত হয়ে পকেট থেকে একটি বল বের করে পেছনের দিকে হিট করেন, যা গিয়ে লাগে এক লাইন জাজের গলায়।

[৪] সঙ্গে সঙ্গে বসে পড়তে দেখা যায় ওই নারী লাইন জাজকে, দ্রুত তার দিকে এগিয়ে যান জোকোভিচ এবং ক্ষমা চান। একটু পর সুস্থ হয়ে উঠে দাঁড়ান ওই ম্যাচ অফিসিয়াল।

[৫] তবে, অঘটন যা ঘটার তা তো ঘটেই গেছে। অনেকক্ষণ ধরে টুর্নামেন্ট রেফারির সঙ্গে কথা বলেন জোকোভিচ। কিন্তু নিয়ম অনুযায়ী শাস্তি এড়াতে পারেননি তিনি, ছিটকে যান টুর্নামেন্ট থেকে। গ্র্যান্ড স্ল্যামের আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় কোনোভাবেই কোনো সময়েই অফিসিয়াল, প্রতিপক্ষ, দর্শক বা টুর্নামেন্টের এরিয়ার মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারবেন না। - ইউএস ওপেন ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়