শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোর্শেদ: সব বীর শেষ পর্যন্ত বীর নন, আবু ওসমান শেষপর্যন্ত বীর ছিলেন

হাসান মোর্শেদ: ২৬ মার্চ ’৭১ এর প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যে বীরগন, তারা প্রায় সকলেই চলে গেছেন। ৫ সেপ্টেম্বর গেলেন আবু ওসমান চৌধুরী। জীবনের ঝুঁকি, রক্তাক্ত যুদ্ধ, সহযোদ্ধাদের প্রানের বিনিময়ে একটা স্বাধীন অকৃতজ্ঞ জাতি রেখে গেলেন এরা। সরকারি কিছু আনুষ্ঠানিকতার বাইরে স্বতস্ফুর্ত কোন স্মরন নেই এই বীরগনের। আবু ওসমান চৌধুরীকে তো সেক্টর কমান্ডার হিসেবেই স্বীকৃতি দেয়া হলোনা, কয়েকদিনের যুদ্ধে আহত হয়ে কলকাতা গিয়ে প্রেম-বিয়ে করে বঙ্গবন্ধুর খুনি ডালিম ও বীর উত্তম কিন্তু আবু উসমানের ভাগ্যে তা জুটেনি। বরং তথাকথিত সিপাহী জনতার বিপ্লবের নামে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো, নিহত হয়েছিলেন তার স্ত্রী। সব বীর শেষ পর্যন্ত বীর নন। আবু উসমান শেষ পর্যন্ত বীর। জিয়াউর রহমানের চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সব ওয়ার হিরোর সেই সাহস হয়নি। এ মাটি আপনাকে ভালোবাসে গ্রহন করুক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়