শিরোনাম
◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুট্টা বিক্রির টাকায় মোবাইল, লাইকি ভিডিও বানাতে গিয়ে মুখ পোড়াল তরুণ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইে লাইকি ভিডিও বানাতে গিয়ে মুখ ঝলসে গেছে মেহেদী হাসান স্বপন (১৮) নামে এক শিক্ষার্থীর। মেহেদী অত্র ইউনিয়নের মহিধরখন্ড ক্ষেত্র গ্রামের আমিনুরের ছেলে। অভাবের সংসারে বায়না ধরে এক সপ্তাহ আগে ভূট্টা বিক্রির ১৩ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা নিয়ে মোবাইল কেনে স্বপন। এরপর স্থানীয় ছেলেদের দেখাদেখি সে লাইকি ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ছোট ছেলেদের নিয়ে বিভিন্ন রকমের বিনোদনমূলক লাইকি ভিডিও বানায় এবং তা লাইকি অ্যাপসে আপলোড করে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চাচাতো ভাইদের নিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে লাইকি ভিডিও বানাতে যায় মেহেদী। মুখে পেট্রল নিয়ে মুখ দিয়ে আগুন বের করার ভিডিও বানাতে চেয়েছিল মেহেদী। সেই আগুন মেহেদীর পুরো মুখে লেগে ঝলসে যায়। চাচাতো ভাইদের চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। তার মুখের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে।

মেহেদীর মা ফাতেমা বেগম জানান, আমাদের অভাবের সংসার। এলাকার ছেলেদের দেখাদেখি সে-ও মোবাইল কেনার জন্য বাড়িতে চাপ দিতে থাকে। পরে তার (মেহেদীর) চাপ সামলাতে না পেরে মোবাইল কেনার জন্য এক সপ্তাহ আগে ১০ হাজার টাকা দিই। আর আজ এই অবস্থা। এখন চিকিৎসা করার মতো টাকা নাই। বাড়িতেই গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছি।

  • সর্বশেষ