শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামিকাল ঢাকা আসছেন ডোমিঙ্গো, আরও কিছুদিন বন্ধ থাকতে পারে অনুশীলন

রাহুল রাজ : [২] নানা জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তার সঙ্গে আরও আসছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। এদিকে আরও বেশ কিছু দিন বন্ধ থাকতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন।

[৩] তিনদিন আগে বুধবার বাংলাদেশে পা রাখার কথা ছিল ডোমিঙ্গো ও কুকের। কিন্তু, ফ্লাইট জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে সেই জটিলতা এবার কেটে গেছে। আগামিকাল রোববারই ঢাকায় আসছেন ডোমিঙ্গো এবং কুক। দুই প্রোটিয়া কোচই আজই বাংলাদেশের বিমান ধরবেন।

[৪] ঢাকায় পা রেখেই কোয়ারেন্টাইনে চলে যাবেন দু’জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি স‚ত্র এই ব্যাপারে নিশ্চিত করেছে। ঐ স‚ত্র আরও জানিয়েছে, প্রয়োজনে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন বন্ধ থাকতে পারে আরও কদিন।

[৫] কারণ এই ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা। সাপোর্ট স্টাফের তিন সদস্যের মধ্যে করোনা হানা দিয়েছে। তারা অনেক ক্রিকেটারের সাথে কাজ করেছেন। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি পুনরায় শুরু করতে চায় বিসিবি।

[৬] তবে অনুশীলনের আগে কোনো করোনা পরীক্ষা করা হবে কিনা, এই ব্যাপার নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়