শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হযরত মুহম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

সিরাজুল ইসলাম: [২] হাজারো মানুষ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ করে। তারা ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে। এ সময় তারা ‘ফ্রান্স নিপাত যাক’ স্লোগান দেয়। রয়টার্স

[৩] ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাময়িকী ‘শার্লি এবদো’ কয়েক দিন আগে হযরত মুহম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন পুনরায় প্রকাশ করে। ২০১৫ সালের জানুয়ারিতে এ কার্টুন প্রকাশ করার পর সাময়িকীটির কার্যালয়ে উগ্রপন্থিরা হামলা চালায়। এতে ওই কার্টুনিস্ট ও সাংবাদিকসহ অন্তত ১২ জন নিহত হয়। আরেক স্থানে হামলায় মারা গেছে ৫ জন। সম্প্রতি ওই হামলার ঘটনায় বিচার শুরু হয়েছে।

[৪] বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড ছিলো। এতে অভিযুক্তদের ফাঁসির দাবি জানানো হয়। ২০০৫ সালে ডেনমার্কের সংবাদপত্র জ্যালিয়ান্ডস-পোস্টেন প্রথম হযরত মুহম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এতে মুসলিমদের মধ্যে ক্ষোভ জন্ম নেয়।

[৫] পাকিস্তানের সব চেয়ে বড় শহর করাচিতে এ বিক্ষোভের ডাক দেয় ইসলামপন্থি দল তেহরিক-ই-লাইবাক পাকিস্তান (এলটিপি)। একই সঙ্গে রাওয়ালপিন্ডি, পেশওয়ার, লাহোর ও দেরা ইসলাম খানে বিক্ষোভ করা হয়েছে। এতে শহরগুলো স্থবির হয়ে পড়ে।

[৬] টিএলপি নেতা রাজি হুসেইন বলেন, হযরত মুহম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন পুনরায় প্রকাশ করা সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে পড়ে। এটা ধর্ম অবমাননার অপরাধ। ২০১৫ সালেও একই ধরনের বিক্ষোভ হয়েছিলো পাকিস্তানে।

[৭] পাকিস্তান সরকারও এ কার্টুন ছাপার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বলেন, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু স্বাধীনতার মানে এই নয় কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। এটা এক ধরনের অপরাধ।

[৮] শার্লি হেবদোর সম্পাদক রিস সৌরিসিউ বলেন, তারা কখনও মাথা নত করবেন না।

 

  • সর্বশেষ