শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় লাউ চাষের বাম্পার ফলন

মোহাম্মদ শাহজাহান : [২] চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ে ও সমতল ভূমিতে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। অসময়ে লাউ চাষ করে কৃষকের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। মূলত শীতকালীন সবজি হলেও বর্ষাকালীন এই সুস্বাদু লাউ বাস্পার ফল হয়েছে বলে জানিয়েছে কৃষক।

[৩] ভাল মুনাফা অর্জন করেছে লাউ বিক্রয় করে ফলে কৃষকের মধ্যে জনপ্রিয় হয়েছে উঠেছে লাউ চাষ। পটিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় বর্ষাকালীন লাউ চাষ করে কৃষকরা লাভবান হয়েছে। শীতকালীন লাউ দ্বিগুণ চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৪] পটিয়া উপজেলায় কৃষি অফিস সূত্রে জানা যায়, পটিয়া উপজেলায় ২০ হেক্টর পাহাড় ও সমতল ভুমিতে বর্ষাকালীন লাউ চাষ করা হয়। অসময়ে লাউ চাষ করে বাম্পার ফলন হওয়াতে আগামীতে তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

[৫] পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের লাউ চাষি জানে আলম জানান, ৫ শতক জমিতে এবার লাউ চাষ করি। পাহাড়ে ওই জমি পতিত অবস্থায় পড়েছিল। চাষ, বীজ ও বাঁশের মাচা বানাতে খরছ হয়েছে ৫ হাজার টাকা। ইতোমধ্যে উৎপাদিত লাউ বিক্রয় করেছি ৪ হাজার টাকার। তিনি আশা করছেন তার ৫ শতক জমি থেকে কমপক্ষে ৪-৫ হাজার টাকার লাউ বিক্রয় করতে পারবেন। বাজারে প্রতিটি লাউ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৬] পটিয়া উপজেলার কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানিয়েছেন, উপজেলার আগাম লাউ বাম্পার ফলন হয়েছে। উপজেলায় মিলে বর্ষাকালীন ২০ হেক্টর লাউ চাষ হলেও শীতকালীন লাউ দ্বিগুণ চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পাশাপাশি বিভিন্ন সবজি তুলতে শুরু করেছেন চাষিরা। পটিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিস থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ