শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের নৃত্যশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ায় ডিএম সুপ্ত গ্রেপ্তার

সাইফুল সানি: [২] টাঙ্গাইলের সখীপুরে এক নৃত্যশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ার মামলার আসামি ডিএম সুপ্তকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নলুয়া গ্রামের ফুপুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্ত সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী'র ছেলে। সে জুনিয়র স্টার বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক।

[৩] পুলিশ জানায়, পর্ণোগ্রাফি মামলার বাদী নৃত্যশিল্পী ও লোকাল বয়েজ ক্লাবের সদস্য সুমন আহমেদকে (১৯) গত বুধবার রাতে জোরপূবর্ক তুলে বনের ভেতর নিয়ে যায় মুখোশধারীরা। সেখানে আগে থেকেই শরীফুল ইসলাম ও সুপ্তসহ চার যুবক অপেক্ষা করছিল। তারা সুমনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় সুমনের মাথার চুল কেটে মুখে কালি মেখে দিয়ে রাত দুইটার দিকে প্যান্ট খুলে রেখে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শরীফুল ও সুপ্তসহ অজ্ঞাত ছয়জনকে আসামি করে মামলা করে সুমন।

[৪] সখীপুর থানার অফিসার ইন-চার্জ মো. আমির হোসেন বলেন, দু'টি মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত লোকাল বয়েজ ক্লাব ও স্টার বয়েজ ক্লাব নামের দু'টি ক্লাবের আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে।

[৫] এসময় তিনি নিবন্ধন ছাড়া কোন ক্লাব কার্যক্রম করতে পারবেনা বলেও তিনি ঘোষণা দেন। এর আগে ওই নৃত্যশিল্পীকে তুলে নিয়ে বিবস্র করে ভিডিও ধারণ করলে প্রিন্স মাহমুদ, শরীফুল ইসলাম ও সুপ্তসহ পাঁজনকে আসামি করে মামলা করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ