শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোলডটকমকে দেওয়া সাক্ষাতকারে মেসি, বার্সায় নিজের সেরাটাই দিবো

এল আর বাদল : [২] দল ছাড়া নিয়ে ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির জল কম ঘোলা হয়নি। অনেক নাটকীয়তার পর বাধ্য হয়েই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি। বার্সা ছাড়তে যে মরিয়া হয়ে উঠেছিলেন এবং ম্যানসিটিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মেসি তা স্পষ্ট। অসন্তুষ্টি নিয়েই কাতালান ক্লাবটিতেই থাকতে হচ্ছে তাকে। তাতে অনেকেরই মনে শঙ্কা জেগেছে এখন খেলায় মনোযোগ থাকবে তো এ আর্জেন্টাইন তারকার?

[৩] সবার প্রশ্নের উত্তরটা যেন আগেই দিয়ে দিয়েছেন মেসি। যতই ক্লাব ছেড়ে যেতে চান না কেন, নিজের জন্যই সেরাটা দিয়ে খেলবেন বলেই অঙ্গীকার করেছেন এ তারকা। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি বার্সেলোনায় চালিয়ে যাব এবং আমার মনোভাব কখনোই বদলাবে না, যতই না আমি ক্লাব ছেড়ে চলে যেতে চাই। আমি সবসময় জিততে চাই, আমি প্রতিযোগী এবং আমি কিছু হারতে পছন্দ করি না। আমি সবসময় ক্লাবের, ড্রেসিংরুমের এবং নিজের ভালো চাই।

[৪] নতুন কোচ রোনাল্ড কোমানের সঙ্গে প্রথম আলোচনাটাই মেসির পক্ষে যায়নি। তাকে সিনিয়র খেলোয়াড় হিসেবে কোনো সুবিধা দেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ ডাচ কোচ। কিন্তু তারপরও নিজের খেলায় কোনো প্রভাব পড়বে না বলেই জানান এ আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, আমি একসময় বলেছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আমাদের সমর্থন দেওয়া হয়নি। আসলে, এখন আমি জানি না কী হবে। একজন নতুন কোচ এবং নতুন ধারণা। এটা ভালো, তবে আমাদের দেখতে হবে যে দল কেমন প্রতিক্রিয়া জানায় এবং শীর্ষ পর্যায়ে আমাদের দল কেমন প্রতিদ্ব›িদ্বতা করে। আমি যা বলতে পারি তা হচ্ছে আমি থাকছি এবং বার্সেলোনার হয়ে আমি আমার সেরাটা দিতে যাচ্ছি।

  • সর্বশেষ