শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম জেলার ১৫ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

[৩] শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়।

[৪] এরমধ্যে ২ জন সশস্ত্র এবং ২ জন নিরস্ত্র। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] তিনি জানান, চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার দেওয়া হয়েছে। প্রতি ইউএনও’র নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ‘সন্ধ্যা থেকে বাসভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়।

[৬] এই নির্দেশনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলা কম্যান্ডেন্ট এর কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার মোতায়েনের কথা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়