শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশাল মিডিয়ায় কঙ্গনাকে খোঁচা সোনমের

তন্নীমা আক্তার : করোনা সংকটের আবহে বিতর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি সোনম কাপুর । কখনও ইংল্যান্ডে স্বামী আনন্দ আহুজার সঙ্গে সময় কাটিয়েছেন, আবার কখনও মুম্বই ফিরে হোম কোয়ারেন্টাইনে বই পড়েই কেটেছে দিন। তবে এবার পরোক্ষে হলেও একটি বিতর্কিত টুইট করে বসলেন অনিলকন্যা। সোশ্যাল মিডিয়ায় অনেকের মত, কঙ্গনা রানাউতের উদ্দেশে টুইটটি করেছেন বলিউড তারকা।

এমনিতে মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ হিসেবে ব্যাখা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ার একাংশের রোষের মুখে কঙ্গনা। টুইটারে ট্রেন্ডিং কঙ্গনা রানাউত চল নিকল । এমন পরিস্থিতিতে শুক্রবার আচমকা সোনম জনপ্রিয় আইরিশ লেখক জর্জ বার্নার্ড শয়ের একটি লাইন টুইট করে লেখেন,

https://twitter.com/sonamakapoor/status/1301502432363642880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1301502432363642880%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fis-sonam-kapoors-lates-tweet-is-for-kangana-ranaut%2F

“অনেক আগেই আমি শিখেছিলাম, শুয়োরের সঙ্গে কখনও কুস্তি লড়তে যেওনা। নিজের গায়েই কাদা লাগবে। পাশাপাশি শুয়োরও খুশি হবে।– জর্জ বার্নার্ড শ।”

কিছুদিন আগেই হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন ফারাহ খান আলিকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছিলেন কঙ্গনা। পেশায় ডিজাইনার ফারাহ সোনমের ঘনিষ্ঠ বন্ধু। সেই জন্যই সোনম কঙ্গনার উদ্দেশে এই মন্তব্য করেছেন বলে মনে করা হয়েছে। সোনমের এই টুইটের প্রতিক্রিয়ায় ফারহা আবার তাঁকে বাহবা দিয়ে লিখেছেন, “খুব ভাল বলেছ।” তাতেই জল্পনা আরও জোরদার হয়েছে। এমনিতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের তারকা-সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কঙ্গনা। বলিউডের অনেকের বিরুদ্ধে মন্তব্য করে তাঁদের রোষানলের পাত্রী হয়েছেন। সেই তালিকায় সোনম কাপুরের থাকাটাও অস্বাভাবিক কিছু নয় বলেই মত বিশেষজ্ঞদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়