শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় পাহাড়ি ঢলে রাস্তায় ব্যাপক ভাঙ্গন

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের এলজিইডি রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ২ গ্রামের ৪ সহস্রাধিক মানুষ গত ২৯ আগস্ট থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী এলাকাবাসী বুধবার জরুরী ভিত্তিতে সড়ক মেরামতের দাবী জানিয়ে উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন।

[৩] জানা গেছে, গত ২৯ ও ৩০ আগস্টের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ী ছড়া প্লাবিত হয়। এতে সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের ব্যাপক এলাকা ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানির প্রবল স্রোতে পানিধার-মুছেগুল এলজিইডি রাস্তায় ব্যাপক স্থানে ভাঙ্গন দেখা দেয়। হিনাইনগর বালিছড়া জামে মসজিদের সামনের ৪০ ফুট রাস্তা, মুছেগুল গ্রামের নজরুল ইসলাম এর বাড়ির পশ্চিম পার্শের রাস্তা ও একটি কালভার্ট ঢলের পানিতে ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। এতে দুই গ্রামের মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।

[৪] সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, নজরুল ইসলাম, লাল মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল কাদির জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন জায়গা ভেঙ্গে যাওয়ায় হিনাইনগর ও মুছেগুল গ্রামের লোকজন উপজেলা সদরে যাতায়াত করতে পারছেন না।

[৫] উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা মেরামতের জন্য বুধবার দুপুরে একটি আবেদন পেয়েছেন। তিনি একজন উপ-সহকারী প্রকৌশলীকে সরেজমিনে তদন্তে পাঠিয়েছেন। যত দ্রুত সম্ভব এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়