শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারু হক: করোনাকালে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ঈর্ষনীয়

চারু হক: ভারতের প্রবৃদ্ধি তার ৪০ বছরের ইতিহাসে সর্বনিম্নে। চীনের প্রবৃদ্ধি ২৯ বছরের মধ্যে সবচেয়ে নিম্নে। আর, এই অবস্থায় উন্নয়নের বিস্ময় বাংলাদেশ তার জিডিপি প্রবৃদ্ধি পৃথিবীর সর্বোচ্চ ৮.২ পার্সেন্ট প্রাক্কলন করেছে। করোনায় কয়েক কোটি মানুষ বেকার হয়ে মধ্যবিত্ত থেকে দরিদ্রে পরিণত হবার পরেও মাথাপিছু আয় ১৫৫ ডলার বাড়িয়ে ২,০৬৪ ডলার দেখাচ্ছে। এবং এই যে চীন আর ভারত নামক চিল ও শকুনের ছোবল আগেকার যেকোনো সময়ের চাইতে হিংসাত্মক ও ধংসাত্মক হয়ে গেছে, এর পেছনে হরিলুটোন্নয়ন সরকারের এইসব আপত্তিকর ডাটা ম্যানিপুলেশন পূর্বক সৃষ্ট সমৃদ্ধির সূচক অনুঘটকের প্রভাব রাখছে। এমনকি এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে পরিস্থিতি যে, আগে যেখানে জনগণ এই দেশটাকে হাসিনা নাকি খালেদা- কে খাবে দাবে এই আলোচনা করত। এখন এই ব্যক্তিদের স্থলে চীন আর ভারত চলে এসেছে। কোন দেশ কোন দিক দিয়ে কীভাবে কতোখানি খেয়েদেয়ে কী রাখবে আমাদের জন্য, এই আলোচনাই এখন একক আলোচনায় রূপ নিয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়