শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেভিড ক্যাপেলের মৃত্যুতে বিসিবির শোক

রাহুল রাজ : [২] বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ৫৭ বছর বয়সী ইংলিশ কোচ ক্যাপেল বুধবার ২ সেপ্টেম্বর সকালে নর্দাপটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] ২০১৮ সালে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর সুস্থ হয়ে ওঠা হয়নি। অবশেষে মরণঘাতী এই রোগের কাছেই তাকে হার মানতে হলো।

[৪] এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জ্ঞাপন করে টাইগার ক্রিকেট প্রশাসন। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ডেভিড। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

[৫] ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ২১ ওয়ানডে খেলা ক্যাপেল আন্তর্জাতিক ক্রিকেট খুব একটা সাফল্যা না পেলেও প্রথম শ্রেণিতে ৩১৩ ম্যাচ খেলে রান করেছেন ১২ হাজার ২০২।

[৬] উইকেট নিয়েছেন ৫৪৬টি। লিস্ট এর ৩৪৫ ম্যাচ খেলে ৭ হাজার ১১ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৮১টি। লিস্ট এর শেষ ম্যাচ খেলেছেন ২০০২ সালে। ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন ক্যাপেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়