শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর জরিপে ভারতে প্রতিদিন ৩৮১ আত্মহত্যা

দেবদুলাল মুন্না:[২] দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, ২০১৯ সালে আত্মহত্যার প্রবণতা ৩.৪ শতাংশ বেড়েছে। গতবছর গোটা দেশে আত্মহত্যাকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৩। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মহত্যা করেছেন ২০১৯ সালে। আর আত্মঘাতীদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ। প্রতিবছর সেপ্টেম্বরে আগের বছরের তথ্য জানানো হয়।

[৩] যেসব পুরুষ আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে ৬৮.৪ শতাংশই বিবাহিত। আর বিবাহিত নারীর আত্মঘাতীর সংখ্যা ৬২.৫ শতাংশ।

[৪] রাজ্যগুলোর মধ্যে আত্মহত্যার শীর্ষে মহারাষ্ট্র। ২০১৯ সালে রাজ্যে ১৮ হাজার ৯১৬ জন আত্মহত্যা করেন। তামিলনাড়ুতে আত্মঘাতীর সংখ্যা ১৩ হাজার ৪৯৩ জন। আত্মহত্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান তিনে-১২৬৬৫ জন।

[৫] মোট আত্মহত্যার ৫৩.৬ শতাংশই গলায় ফাঁস দিয়ে। বিষপানে মৃত্যু ২৫.৮ শতাংশের। পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যু ৫.২ শতাংশের। গায়ে আগুন দিয়ে আত্মাহুতি ৩.৮ শতাংশের। মোট আত্মহত্যার ৩২.৪ শতাংশ পারিবারিক সমস্যার কারণে (দাম্পত্য অশান্তি ছাড়া)। বৈবাহিক সমস্যার কারণে আত্মঘাতী ৫.৫ শতাংশ। অসুস্থতার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১৭.১ শতাংশ। সবমিলিয়ে মোট আত্মহত্যার ৫৫ শতাংশই হলো এই তিন কারণে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়