শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি’র চিফ প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র চিফ প্রসিকিউটর ফাতুহ বেনসোদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় বলেছেন, মার্কিন নাগরিকদেরকে অবৈধভাবে বিচার করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। প্রেসটিভি

[৩] পম্পেও সাংবাদিকদের বলেন, দুঃখজনকভাবে আইসিসি যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এজন্য আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদেরকে বিচারের জন্য তদন্ত প্রক্রিয়ায় জড়িত রয়েছেন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।

[৪] গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে বলেছিলেন, আফগান যুদ্ধে জড়িত মার্কিন সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি’র যেসব ব্যক্তি তদন্তপ্রক্রিয়ায় জড়িত রয়েছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়