শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন: একটি উদারনৈতিক সমাজতান্ত্রিক সমাজ এবং সরকার কাঠামো

মুনশি জাকির হোসেন: আমরা একটি উদারনৈতিক সমাজতান্ত্রিক সমাজ এবং সরকার কাঠামোর মধ্যদিয়ে নামমাত্র, ক্ষেত্র বিশেষে বিনামূল্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আজকের অবস্থানে পৌঁছেছি। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলসহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এটি তাদের জন্য শতভাগ সত্য।

বর্তমানে আমাদের সময়ের সেই সুযোগ আর নেই। সুযোগ গুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। তীব্র অসম প্রতিযোগিতা হচ্ছে। শহরের একজন অভিভাবক যেখানে তার সন্তানের পড়াশোনার পেছনে মাসে লাখ টাকা খরচ করছে সেখানে গ্রামের অভিভাবক তার সন্তানের জন্য বই কিনে দিতে পারছে না। প্রাইভেট শিক্ষক তো দিবা স্বপ্ন। আমাদের সময়ে গ্রামে অনেক ভালো শিক্ষক ছিলেন, এখন সেটি নেই বললেই চলে। এই ভাবে চলতে থাকলে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথ চিরতরে রুদ্ধ হবে, বেসরকারি বিশ^বিদ্যালয়ে তো পড়ার প্রশ্নই আসে না। এটি ক্রমশ বৈষম্যের পাহাড় তৈরি করছে।

কিন্তু সমস্যা অন্যত্র, আমরা রাষ্ট্রের সমাজতান্ত্রিক কাঠামোতে বড় হয়েছি, আমাদের স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়ে বেতন ছিল নামমাত্র। আমাদের অনেকেই উল্টো সরকার থেকে বৃত্তি পেয়েছি। অথচ সেই রাষ্ট্রের সাথেই আমরা পুঁজিবাদী আচরণ করছি। কয়েক বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছিলেন। তিঁনি বলেছিলেন, সমাজে যারা উচ্চশিক্ষিত তারা যেন প্রত্যেকে প্রান্তিক সমাজের একজনের পড়াশোনা খরচের দায়িত্ব নেন। এই প্রস্তাবটি মিডিয়াতে যেমন স্থান পায়নি, তেমন আমাদের নিকটও সমাদৃত হয়নি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়