শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের ভিত্তি হচ্ছে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সময়ে: মওদুদ

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই আপনারা যদি ভালোভাবে বিশ্লেষন করেন তাহলে দেখবেন যে, মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের একই ধারাবাহিকতায় আজকে এই সরকার চলছে।

[৩] তিনি বলেন, এখন যেটা আমাদের করতে হবে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি করতে হবে। অর্থাত উনার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, উনার মুক্তির সঙ্গে দেশের গণতন্ত্রের মুক্তি একবারে ওতোপ্রতোভাবেই জড়িত হয়ে গেছে এখন।

[৪] নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমেদ বলেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একসঙ্গে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কাজ করি, আমাদের নেত্রীর ব্যবস্থা করি, গণতন্ত্রের মুক্তির ব্যবস্থা করি।

[৫]খালেদা জিয়ার কারাবন্দি দিবসে বুধবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়