শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটকের পর এবার পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পর প্রথম ধাপে টিকটক-সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পরেই ভারত সরকার জানিয়েছিল, মোট ২৫০টি চীনা অ্যাপ নজরদারীতে রয়েছে। পূর্ব লাদাখে আবারও সংঘর্ষের আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না। কাজ করবে না ডাউনলোড করা অ্যাপও। এই নিয়ে সব মিলিয়ে চীনের ২২৪টি অ্যাপ নিষিদ্ধ হলো দেশটিতে। দ্য হিন্দু

[৩] তথ্যপ্রযুক্তি মন্ত্রলালয় সূত্রে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। ডেকান ক্রনিক্যাল

[৪] গত ২৯ জুন টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, উইচ্যাট, ভিগো লাইভ-সহ মোট ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তার কিছুদিন পরে ওই সব অ্যাপের সহযোগী আরও ৪৯টি বাতিল করা হয়েছিলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়