শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংক ঋণের সুদহার সাড়ে ৮ শতাংশ হতে পারে বলে মনে করছেন অনেক ব্যাংকার্স

বিশ্বজিৎ দত্ত: [২] অনেকেই মনে করছেন ৬ শতাংশে আমানত নিয়ে ৯শতাংশে ঋণ দিতে পারবেন না।

[৩] ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, এসএমই ঋণ ৯ শতাংশে দেয়া সম্ভব নয়। এ কারণেই সরকারের এসএমই প্রণোদণা প্যাকেজের ঋণ ব্যাংকগুলো বিতরণ করছে না। কারণ এসএমইতে ঋণের পিছনে লোকবল বেশি লাগে। ১২ থেকে ১৩ শতাংশ সুদে এসএমইতে ঋণ দেয়া যেতে পারে।

[৪] মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমা, অন্য ঋণেও ৯ শতাংশে ঋণ দেয়া অনেক ব্যাংকের পক্ষেই সম্ভব না। ব্যাংকের পরিচালন ব্যায় বাড়ছে। এই অবস্থায় ৯ শতাংশ সুদে ঋণ দেয়া কঠিন হচ্ছে। এখনো ঋণ দেয়া চলছে কিন্তু বেশিদিন এটা সম্ভব নাও হতে পারে।

[৫] পূবালী ব্যাংকের এমডি এম এ হালিম চৌধুরী মনে করেন, আগামী কয়েক মাসে ব্যাংকের সুদ সাড়ে ৮ শতাংশ হয়ে যাবে। ভাল ক্ল্যায়েন্টরা ৯ শতাংশে ঋণ নিতে চাচ্ছেন না। ২০১৭ সালে সাড়ে শতাংশেই ঋণ দিয়ে ব্যাংকগুলো লাভ করেছে। ভাল ক্ল্যায়েন্টদের পিছনে ব্যাংকের খরচ কম। যারা ফরেন ট্রেড করেন তাদের কাছ থেকে ব্যাংক ঋণ ছাড়াও অন্য অনেক বিষয় থেকে কমিশন পায়। খেলাপি ঋণ না থাকলে ব্যাংকের লাভেও কোন সমস্যা হবে না।

[৬] সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পরিপত্রের মাধ্যমে ব্যাংকগুলোকে সতর্ক করেছে যাতে ৯ শতাংশের উপরে সুদ না নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আশংকা কোন কোন ব্যাংক সুদ বৃদ্ধির পয়তারা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়