শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফক্সের প্রতিবেদন, লিওনেল মেসি ১১৩ কোটি ডলারে ম্যানসিটিতে যোগ দিচ্ছেন

স্পোর্টস ডেস্ক : [২] তাহলে লিওনেল মেসির পরবর্তী ঠিকানা ম্যানচেস্টার সিটিই হচ্ছে! আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখাতে রাজি হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজে খবর।

[৩] রেকর্ড স্পোর্টসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার মেসিকে পাঁচ বছরের জন্য দলে টানতে ১.১৩ বিলিয়ন তথা ১১৩ কোটি ডলারের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানসিটি। মেসিও নাকি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই দল-বদল শেষ পর্যন্ত বাস্তবতায় রূপ নিলে তা খেলোয়াড় পর্যায়ে ফুটবলে সবচেয়ে বড় চুক্তি হবে। ম্যানসিটির খেলোয়াড় হলে চুক্তি অনুযায়ী ক্লাবটিতে মেসি ঘণ্টায় পাবেন ২৫ হাজার ৮০০ ডলার, দিনে পাবেন ৬ লাখ ২০ হাজার ডলার, আর প্রতি সপ্তাহে পাবেন প্রায় ৪৩ লাখ ডলার। চুক্তি অনুযায়ী ইংল্যান্ডের ম্যানসিটির হয়ে খেলবেন তিন মৌসুম। বাকি দুই মৌসুম সিটি ফুটবল গ্রুপের মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটি এফসি’র হয়ে খেলবেন দুই বছর।

[৪] উল্লেখ্য, নানা টানা টানাপোড়েনের মাঝে গত সপ্তাহে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষকে ফ্যাক্স পাঠান মেসি। ক্লাবটির প্রতি অনুরোধ জানিয়েছেন, তাকে যেন ‘ফ্রি ট্রান্সফারে’ ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়