শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটুরিয়া ফেরিঘাটে বাড়ছে চাপ, পারের অপেক্ষায় ৪’শ পণ্যবাহী ট্রাক

সোহেল হোসাইন, মানিকগঞ্জ : [২] পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে ৪’শ পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন, পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ।

[৩] এদিকে, পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় উথুলী সংযোগ সড়কে দুইশো পণ্যবাহী ট্রাক দাড় করিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন বর্ংগাইল হাইওয়ে পুলিশ।

[৪] বুধবার ( ২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ বাসুদেব সিনহা জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট রাতে বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ সড়কে ২'শ পণ্যবাহী ট্রাক দাড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় গাড়ির চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে। তবে জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া এ নৌরুটে নাব্যতা সংকট থাকায় ড্রেজিং চলছে। ফলে ফেরি পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিস) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক ( বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট গাড়ির কোন চাপ নেই। পরিবহন বাস ৩০/ ৪০ টির মতো পারের অপেক্ষায় রয়েছে। তবে মাওয়া ঘাট বন্ধ থাকায় এ নৌরুটে ট্রাকের চাপ বেড়েছে। ঘাট টার্মিনালে চারশোর মতো পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ছোট গাড়ি ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার পর এসব ট্রাক পার করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ