শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বাংলাদেশ কাদের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে কাদের ধন্য করবে!

শওগাত আলী সাগর: মার্কিন কোম্পানির উৎপাদিত ভ্যাকসিন মার্কিন নাগরিকদের জন্য ব্যবহার করা হবে, অথচ সেটি কিনতে হচ্ছে সরকারকে। খোদ ট্রাম্প প্রশাসনকে চুক্তি করতে হচ্ছে উৎপাদক কোম্পানিরি সঙ্গে। মার্কিনি নয়Ñ এমন কোম্পানির সঙ্গেও চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কানাডার ফেডারেল সরকার। করোনাভাইরাসের ভ্যাকসিন তাহলে এমনি এমনি পাওয়ার বিষয় নয়। এমনকি যে দেশের কোম্পানি, যে দেশে উৎপাদিত হচ্ছে সেই দেশের নাগরিকদের জন্যও নয়। সরকারকে উদ্যোগী হয়ে পয়সা দিয়ে সেগুলো কিনতে হয়। আগাম চুক্তি করতে হয়।

ইউরোপ-আমেরিকার সরকারগুলো ভ্যাকসিন সংগ্রহের জন্য এখন থেকেই দৌড়-ঝাপ শুরু করেছে, আগাম চুক্তি করছে। মনে হচ্ছে, ভ্যাকসিন পাওয়া কতো কঠিন। অথচ বাংলাদেশের নাকি উৎপাদকরা নিজে এসে ভ্যাকসিন পৌঁছে দিতে চায়। সরকারের এসব নিয়ে কোনো মাথাব্যথা চোখে পড়ে না। চীন, রাশিয়া, ভারত সবাই যেন সাধাসাধি করছে, বাংলাদেশের পছন্দ করার বিষয়- তারা কাদের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে কাদের ধন্য করবে। প্রাইভেট কোম্পানিও ঘোষণা দিয়ে দেয়Ñ প্রোডাকশনের দায়িত্বে থাকা (যাদের বিতরণের ক্ষমতা নেই) কোম্পানির সঙ্গে চুক্তি করেই নাকি তারা ভ্যাকসিন নিয়ে আসবে। করোনা বিষয়টাই তো বাংলাদেশে ভিন্নরকম, ভ্যাকসিন, ওষুধ এগুলো তো ভিন্ন হবেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ