শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিমানে উঠেছেন সাকিব

রাহুল রাজ: [২] বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের দেশে ফেরার সময় পিছিয়েছে। আগের খবর অনুযায়ী সাকিবের গতকাল দেশে ফেরার কথা থাকলেও ফেরেন নি তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আজ বা কাল ভোরের মধ্যেই দেশে ফিরবেন তিনি।

[৩] দেশে করোনাভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ার আগে সাকিব গত ২২ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। প্রায় ৬ মাস পর দেশে ফিরছেন তিনি।

[৪] সাকিবের পারিবারিক সূত্র জানাচ্ছে, আজই বাংলাদেশ সময় ভোরে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের বিমানে উঠছেন দেশ সেরা এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে আজ মধ্যরাতে ঢাকায় পা রাখবেন সাকিব। ইমিগ্রেশন শেষ করতে ভোররাত হয়ে যেতে পারে।

[৫] দেশে ফিরেই অবশ্য অনুশীলনে নেমে পড়ার সুযোগ থাকছেনা সাকিবের। বিমানবন্দর থেকে সোজা বনানীর বাসায় যাবেন তিনি। সেখান থেকেই করোনা টেস্ট করাবেন।

[৬] ফলাফল আসার আগ পর্যন্ত নিজেকে আইসোলেটেড করে রাখবেন সাকিব। ফলাফল নেগেটিভ আসলে ৫-৬ তারিখ বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন টাইগার সুপারস্টার।

[৭] স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ আছেন সাকিব। আগামী ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ থাকবে সাকিবের। সে লক্ষ্যেই দ্রæত অনুশীলন শুরু করতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

[৮] দেশের ফেরার পর বিকেএসপিতেই সাকিবের আবাসিক ক্যাম্প হবে। এই ক্যাম্পে তার অনুশীলনের দায়িত্বে থাকবেন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। নিষেধাজ্ঞার সময়কাল পর্যন্ত সাকিব অনুশীলনের জন্য বিসিবির কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না। এ কারণেই নিজ উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন করতে যাচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়