শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, নিহত ৩

সিরাজুল ইসলাম: [২] পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ইয়ন

[৩] প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল রহমান মানগাল বলেন, তালেবান জঙ্গিরা গারদেজে সেনা ঘাঁটির সামনে প্রথমে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর আফগান সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট চলে বন্দুকযুদ্ধ।

[৪] গারদেজে হামলার দায় স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় ৪৮ সদস্যর জন্য একটি কাউন্সিল গঠন করেছে। শিগগিরই তাদের মধ্যে শান্তি চুক্তি হবে বলে আশা করছে আফগান সরকার। কিন্তু বিষয়টিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

[৫] তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে শান্তি চুক্তি সই করেছে। আফগান সরকার প্রাক শান্তি চুক্তির অংশ হিসেবে ৬শ’র মতো তালেবান জঙ্গিকে মুক্তি দিয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও ৩২০ জন।

[৬] তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে আফগান সরকারের এক হাজার সেনা মুক্তি দেবে তালেবান। বিনিময়ে আফগান সরকারকে পাঁচ হাজার তালেবান বন্দি মুক্তি দেয়ার কথা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়