শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা পেশাদার হতে পারি না কেন, প্রশ্ন নায়ক শান্ত খানের

ইমরুল শাহেদ : নায়ক শান্ত খানের প্রথম ছবি উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর। এ ছবিতে তার নায়িক ছিলেন কলকাতার অভিনেত্রী নেহা। পরের ছবিটি হলো শামীম আহমেদ রনি পরিচালিত বিক্ষোভ। এ ছবিতে তার নায়িকা ছিলেন কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি। প্রথম ছবিটি মুক্তি পেলেও পরের ছবিটি কোভিড মহামারীর কারণে পিছিয়ে যায়। সময় এবং সুযোগ মতো মুক্তি পাবে ছবিটি। এখন চলছে তার দুটি ছবির শুটিং। ছবি দুটি হলো টঙ্গিপাড়ার মিয়া ভাই এবং একাত্তরের ইতিহাস।

এ দুটি ছবিতে তার নায়িকা হলেন দীঘি। বলতে গেলে এই প্রথম তিনি দেশের নায়িকার সঙ্গে কাজ করছেন। উল্লেখ করার বিষয় হলো বিক্ষোভ ছবির জন্য একটি আইটেম গান চিত্রায়িত হয়েছে মুম্বাইতে। সেই আইটেম গানে অংশ নিয়েছেন সানি লিওন। সেই সুবাদে তাকে মুম্বাইতে শুটিং করতে যেতে হয়েছে। এ বিষয়ে তিনি এই রিপোর্টারের বলেন, ‘মুম্বাইতে দেখেছি, সানি লিওন শট দিয়ে এসে দাঁড়িয়ে থাকেন। পরিচালক যতক্ষণ পর্যন্ত না তাকে বসতে বলছেন ততক্ষণ তিনি বসছেন না।

আমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। আমি শট দিয়ে এসেই বসে রয়েছি। আরেক জন অভিনেতাকে দেখলাম, কল টাইমে এসে রেডী হয়ে বসে আছেন। প্যাক আপের আগে তার দু’একটি শট নেওয়া হয়েছে। তার মুখ থেকে একটি কথাও বের হয়নি।’ তিনি বলেন, ‘আমরা কেন পেশাদার হতে পারি না।’ তিনি নিজের সম্পর্কে গণমাধ্যমকে আগেই বলেছেন, ‘প্রযোজকের ছেলে হওয়ায় বাড়তি কোনো সুবিধা পাচ্ছি না। ছবিটিতে আমি অভিনয় না করলে অন্য কেউ করত। আমি আছি বলে বিশেষ কিছু না। প্রযোজকের ছেলে হতে পারি, সেটা বাড়িতে। সেটে আমি অন্যদের মতোই একজন অভিনেতা। এর বেশি কিছু না’। তার পিতা সেলিম খান শাপলা মিডিয়ার কর্ণধার এবং প্রযোজক। তিনি সেই ব্যানারেই কাজ করছেন।

  • সর্বশেষ