শিরোনাম
◈ ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস ◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও)

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে গেলে আবারও চুরি-চামারি হবে: ডা. এ বি এম আবদুল্লাহ

শিমুল মাহমুদ: [২] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আরো বলেন, ভ্যাকসিন আনতে টাকা-পয়সা না লাগলেই সবচেয়ে ভালো। টাকা-পয়সা লাগলে আবার চুরি-চামারি করবে। এক টাকা দিয়ে এক কোটি টাকা বিল করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন আর স্বাস্থ্য অধিদপ্তর বলেন, কেউ ভালোভাবে কাজ করতে চায় না। তারা কেবল ঘরে বসে সুন্দর সুন্দর কথা বলে। রোগী দেখি আমরা, পরিস্থিতি মোকাবেলাও করি আমরা।

[৩] ডা. আবদুল্লাহ বলেন, ভ্যাকসিন এলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটি সুযোগ হতে পারে। তারা মানুষকে দেখিয়ে দিতে পারে যে তাদের দক্ষতা রয়েছে। সেজন্য তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, ভ্যাকসিন এলে তারা কী কী করবে।

[৪] বন্ধুরাষ্ট্র হিসেবে চীন বিনামূল্যেও এই ভ্যাকসিন বাংলাদেশকে দিতে পারে আবার মাথাপিছু আয় বিবেচনায় অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশ বিনামূল্যে পেতে পারে। এ ক্ষেত্রে এখন থেকেই ক‚টনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন ডা. আব্দুল্লাহ।

[৫] তিনি বলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা ঠিক হবে না। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। তবে যাই করি না কেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

[৬] শনিবার রাতে সেন্টার ফর সোস্যাল অ্যাডভোকেসি অ্যান্ড রিচার্স ফাউন্ডেশনের (সিএসএআরএফ) উদ্যোগে ‘সারাবাংলা লাইটহাউজ’ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়