শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা বর্ষণের কারণে কৃষকের মাথায় হাত

প্রদীপ কুমার: [২] নরসিংদী জেলার প্রায় প্রতিটি উপজেলা বিভিন্ন ফসল, সবজি ও ফল উৎপাদনে বিখ্যাত।

[৩] এ জেলার অধিকাংশ উপজেলার লোকজন সবজি, ফল ও ফসলকে তাদের অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। অধুনা বানিজ্যিক ভাবেও কিছু কিছু এলাকায় বিভিন্ন কৃষি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান, মাটির উর্বরতা ও আবহাওয়ার অনূকূল অবস্থার কারণে এখানে শস্য, সবজি ও ফলের উৎপাদন ভিন্ন।

[৪] অনূকূল আবহাওয়া থাকার কারণে কৃষকরা বিস্তীর্ণ এলাকায় আমন ধান, বিভিন্ন রবি সবজি ( বাঁধাকপি, ফুলকপি, টমাটো, বেগুন, কুমড়া, লাউ) ও ফলের চারা রোপণ, বীজ বপন ও বীজতলা তৈরি করে। কিন্তু, গত ২/৩ দিনের টানা বর্ষণে এগুলো পানির তলে তলিয়ে যায়।

[৫] গরীব কৃষকদের স্বপ্ন, আশা, পূঁজি সব পানিতে ভেসে যায়। অনেকে নিঃস্ব হয়ে পড়ে।

[৬] ঋণের দায়ে দিশেহারা অনেক প্রান্তিক কৃষক। পোড়াদিয়া, বারৈচা, বেলাব, চরবেলাব, বাঘবেড়, পাটুলীর অনেক কৃষক জানান তারা বিভিন্ন এনজিও (আশা, ব্রাক, গ্রামীণ ব্যাংক, ব্যুরো বাংলাদেশ ইত্যাদি) থেকে ঋণ নিয়ে অন্যের জমিতে ভাগে রোপণ করেছিলেন আমন ধান, তৈরি করেছিলেন বীজতলা। অসময়ে এ ভারী বর্ষণ যেন এক মহা দুর্যোগ বয়ে আনলো তাদের জন্য। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়