শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগের ১০ জনের সাথে চেন্নাইয়ের আরো এক ক্রিকেটার করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল শুরু হওয়ার আগেই করোনার থাবা। চেন্নাই সুপার কিংসের ১০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল। এমন দুঃসংবাদ কাটতে না কাটতে আবারও দুঃসংবাদ পেল ধোনির নেতৃত্বাধীন দল। শনিবার আরও এক ক্রিকেটার কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।

[৩] গতকাল যে ভারতীয় পেসার আক্রান্ত হয়েছেন তার নাম জানিয়েছে দেশটির এক গণমাধ্যম। ঐ সুত্র থেকে জানানো হয়েছে দীপক চাহারের দেহে করোনা ছুঁয়েছে। সেই সাথে আজ নতুন করে আরও এক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। তার নাম রুতুরাজ গায়কোয়াড়।

[৪] রুতুরাজ চেন্নাইয়ের এক তরুণ ব্যাটসম্যান। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের ঘরোয়াতে ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৪৯ রান করেছেন। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। ৩৩.৭ গড়ে ৮৪৩ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ১৩৫.৩!

[৫] প্রসঙ্গত যে, ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ থাকায় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। মরুদেশে সকল দল পৌছালেও হুট করে ছোঁয়াচে ভাইরাসটি চেন্নাই দল ছোঁয়াতে দুশ্চিন্তা দানা বেঁধেছে আইপিএল কর্তাদের মনে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই মাঠে গড়ানোর কথা আইপিএলের ১৩তম আসর।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়