শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্নায়বিক রোগ থেকে মানবজাতিকে মুক্তি দিতে ইলান মাস্কের উদ্যোগ

দেবদুলাল মুন্না:[২] এ জন্য তিনি একটি শূকরের ব্রেনে কম্পিউটার চিপ স্থাপন করে পরীক্ষামূলক প্রয়োগে সফলতা দাবি করেছেন ।গত শুক্রবার তিনি জানান, কয়েন আকৃতির চিপ স্থাপন করে দুই মাস রাখেন তিনি। তার দাবি, একইভাবে মানুষের শরীরে এই চিপ স্থাপন করে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। নেচার ও ভার্জ নিউজ

[৩] ইলান মাস্ক স্মৃতিশক্তি হ্রাস, শ্রবণশক্তি হ্রাস, হতাশা এবং অনিদ্রার মতো সমস্যার কথা উল্লেখ করে ওয়েবকাস্টে বলেন, প্রতিস্থাপনযোগ্য একটি ডিভাইস সত্যি এই সমস্যাগুলোর সমাধান করতে পারে।

[৪] মাস্ক তার কম্পিউটার চিপ প্রতিস্থাপনের জন্য তিনটি প্রাণীকে নির্বাচন করে দুটির শরীরে সেট করেছেন। তিনটি প্রাণীকেই সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তিনি বলেন , চিপ লাগানো দুটি পিগ অন্যটির থেকে বেশি সুস্থ, হাসিখুশি।

[৫] তার এই প্রজেক্ট বাস্তবায়ন করার চেষ্টায় আছেন নিউরোসায়েন্স স্টার্টআপ নিউরালিং থেকে। ওয়্যারলেস ব্রেন-কম্পিউটার ইন্টারফেস প্রতিস্থাপনের উদ্দেশ্যে ২০১৬ সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়