শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোরেলগঞ্জে পল্লী চিকিৎসকের ঝুলান্ত লাশ উদ্ধার

শেখ সাইফুল : [২] বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারের নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে সন্ন্যাসী ফাড়ি পুলিশ।

[৪] মৃত ব্যক্তি নাম রিয়াজুল হাসান বায়েজিদ (৩০)। তিনি বায়েজিদ খেজুবাড়িয়া গ্রামের স্থানীয় ডা. মুনছুর আলী হাওলাদারের ছেলে।

[৫] বায়জিদের বোন রুনা জানান, দুপুরে খাবার খেতে না যাওয়ায় বিকেল ৪টার দিকে ডাকা-ডাকি করে কোনো সাড়া দেয়নি। পরে ঘরে ঢুকে দেখা যায় আড়ার সাথে তার মৃত দেহ রশির দিয়ে ঝুলতে দেখা যায়। তার ভাইকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।

[৬] সন্ন্যাসী পুলিশ ফাড়ির আইসি মো. নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে প্রকৃত রহস্য উৎঘাটিত হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়