শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন থেকে তেল কেনা বন্ধ করল ভারত

ডেস্ক রিপোর্ট : চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।

চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি।

ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।

ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েনের প্রভাব বাণিজ্যের ওপর পড়ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমে যাচ্ছে।

ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হবে বলে নয়াদিল্লি জানিয়েছে।বিডি নিউজ, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়