শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৪৮ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন না: স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা

শরীফ শাওন: [২] প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাসকে প্রাণঘাতী মনে করেন দেশের ৭৪ শতাংশ মানুষ। এর মধ্যে, ভাইরাস কিভাবে ছড়ায় বিষয়টি জানেন ৬৯ দশমিক ৮ ভাগ মানুষ।

[৩] ৭৭ শতাংশ মানুষ মনে করেন, করোনা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ সম্ভব। সংক্রমণ প্রতিরোধের বিষয়ে জানেন দেশের ৫১ দশমিক ৬ শতাংশ মানুষ। এই সংখ্যার প্রায় অর্ধেক লোকই মাস্ক পরেন না।

[৪] এছাড়াও নিরাপদ দূরত্ব বজার রাখার বিষয়ে জানেন ৭০ শতাংশ, মাস্ক ও হাত ধোয়ায় বিষয়ে ৭৮ দশমিক ৪ শতাংশ এবং ইতিবাচক ধারণা পোষণ করেন ৮৭ দশমিক ৬ শতাংশ মানুষ।

[৫] জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় অংশ নেন এক হাজার ৫শ’ ৪৯ জন। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়–য়াদের মধ্যে এ গবেষণা চালানো হয়।

[৬] শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩২ শতাংশ বাড়িতে বা বাইরে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেন। চায়ের দোকান ও রেস্টুরেন্টে খাবার খান ১৬ শতাংশ শিক্ষার্থী। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়