শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল রাষ্ট্রের অধীনেই রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মঈন উদ্দীন: [২] রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনর অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখা এর আয়োজন করে।

[৩] মানববন্ধন থেকে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাতেই পাটকলগুলো চালু, দুর্নীতি-লুটপাট বন্ধ করা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন- সিপিবির জেলা সভাপতি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়