শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলাসহ দেশের ৩১টি উপজেলায় এই শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তিনি।

[৪] এসময় মির্জাগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করা হয়।

[৫] উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহি অফিসার মোঃ সরোয়ার হোসেন, ভাইস- চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল শিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ সাধারণ-সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আর শওকত আনোয়ার ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ উপজেলা ছাত্র লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

[৬] পল্লী বিদ্যুতের উপজেলা ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মির্জগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নে ৭১টি গ্রাম রয়েছে। এতে ৮৩ কোটি টাকা ব্যয়ে ৯১১ কিঃ মিঃ লাইন নির্মাণ করা হয়। এ ছাড়া ১০ এমভিএ উপকেন্দ্র ক্ষমতা সম্পন্ন ১টি উপকেন্দ্রের মাধ্যমে ৩২, ৪৯৫টি সংযোগ প্রদান করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়