শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজিৎ দত্ত: মেয়েটিকে দেখি একাকি আত্মহারা

বিশ্বজিৎ দত্ত: নীল শাড়িতে সাইকেল চালিয়ে আসতেন ব্র্যাকের সাইকেল আপা। এক চিমটে নুন আর এক মুঠো গুড়। কলেরায় উজার হয়ে যাওয়া মানুষকে বাঁচাতে এইতো ছিল দাওয়াই। সেদিন কি বিষ্ময়ে সাইকেল বালিকাদের দেখতো বাংলাদেশ। সেদিনও সমাজের দোহাই ছিল। বন্ধ করুন সাইকেল বাজি। তবু বালিকারা থেমে থাকেনি। এখন ডায়রিয়া মুক্ত বাংলাদেশ। কবি মুজিব মেহেদীর একটি কবিতা ছিল সাইকেল বালিকাদের নিয়ে। এখন মনে নেই। কবিকে জিজ্ঞেস করে জেনে নিব।

শাহনাজ পুতুল ওবারের মোটর সাইকেল চালান।দুটি মেয়েকে পড়াশুনা করান নিজের স্কুটি চালিয়ে। ছিনতাই হয়ে যায় স্কুটিটি। পুলিশ উদ্ধার করে দিয়েছিল স্কুটিটিকে। পুতুলের মেয়েরা এখন খেতে পারে স্কুলে যায় নিয়মিত।

যশোহরের মেয়ে ফারহানা আফরোজ নিজের আনন্দে মোটর সাইকেল চালিয়েছে। বিয়ের আনন্দ। কি সুন্দর করে সেজেছে। একটি সুন্দর আনন্দকে কত সমালোচনা। মনটা বিষাদে ভরে গেছে মেয়েটির। মোবাইল বন্ধ করে রেখেছে। তাকে বলা হলো না, আমার মেয়েটি যখন বিয়ে করতে যাবে আমি তাকে মোটর সাইকেল দিব। গতিইতো আনন্দ। গতি মানেইতো প্রগতি।

তামাবিল সীমান্তে পরিচয় দুটি সাইকেল বালিকার সঙ্গে। দুজনে ঢাকা থেকে সাইকেল চালিয়ে এসেছে শীলং যাবে। দূরপাহাড়ের শিখরে সাইকেল চালাবে। ওরা বলছিল ওখানে বৃষ্টি নামে। সারা পাহাড় বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালাবো। ফেরার পথে আবার দেখা হয়েছিল ডাউকিতে। বলল খুব মজা করে ঘুরেছে পাহাড়। অবাক হয়েছিলাম ওরকম খাড়া রাস্তায় কি করে সাইকেল চালায় ওরা। বললো কষ্টও কম নয়। পা দেখিয়ে বলেছিল, দেখ কত ফোসকা পড়েছে।

পুলিশ অফিসার বন্ধু রাগ করে আমার স্ত্রী কনিকাকে বলেছে, ফারহানা কেন আবহমান লাজুক নববধুর সংস্কৃতিকে ভাংলো বৌদি? কনিকা লিখেছে কোথায় ভেংগেছে। ওতো সংস্কৃতিকে গতীতে নিয়ে গেছে। ঠিক এক চিমটে লবণ আর একমুঠো গুড়ের মতো। জানি না কবে যে বাংলাদেশ জড়তা মুক্ত হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়