শিরোনাম
◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফেরার পর নিষেধাজ্ঞায় থেকেই বিসিবির সহযোগিতা পাবেন সাকিব

নিজস্ব প্রতবিদেক : [২] সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সাথে সাথেই জাতীয় দলে পেতে চায় বিসিবি। বেশ কিছুদিন আগে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দিয়েছিলেন সে আভাসই। এদিকে সেপ্টেম্বরেই নিজেকে ফিরে পাওয়ার মিশনে নামছেন টাইগার অলরাউন্ডার। বেছে নিয়েছেন শৈশব শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে। জাতীয় দলের ক্যাম্পে থাকতে না পারলেও এককভাবে কোচরা দেখভাল করতে পারবেন সাকিবের অনুশীলন।

[৩] প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কিছুদিন আগে জানিয়েছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই সাকিবকে পেতে চান। তবে সেক্ষেত্রে তার ফিটনেস ও কিছু প্রস্তুতি ম্যাচে প্রমাণের বিষয় আছে। এদিকে নিষিদ্ধ বলে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে হওয়া প্রস্তুতিমূলক ম্যাচগুলোতেও খেলানো যাবে তাকে। যে কারণে সাকিবকে বিবেচনা করার মত উপলক্ষ্য খুঁজছিল বিসিবি। আইসিসির সাথে যোগাযোগ করে কোন পথ পাওয়া যায় কীনা সেটিরও অনুসন্ধান চলে।

[৪] অবশেষে কিছুটা স্বস্তি অবশ্য মিলছে। সাকিব বোর্ডের সুবিধা ও কোচদের পরামর্শ নিতে পারবেন। ফলে ম্যাচ অনুশীলন না হলেও কাছ থেকে দেখে সাকিবকে পরামর্শ দেওয়ার পাশাপাশি তার ফিটনেস সম্পর্কেও ভালো ধারণা পাবে কোচরা। যার মানে দাঁড়াচ্ছে বিকেএসপিতে প্রিয় কোচদের বাইরে জাতীয় দলেরৈ কোচদেরও দেখা যাবে মাঝে মাঝে। মূলত কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমের অধীনেই নিজেকে ঝালিয়ে নিবেন টাইগার অলরাউন্ডার।

[৫] এদিকে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম জানান টাইগার অলরাউন্ডারকে নিয়ে কাজ করার পরিকল্পনাও অনেকটা চূড়ান্ত। প্রথম কাজ হবে ফিটনেস ফিরিয়ে আনা, ‘ও যখন মাঠে নামবে তখন যেন আগের মতো ভালো খেলতে পারে, সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে আমরা তার ক্রিকেটীয় দিকগুলো নিয়ে তেমন চিন্তিত নই। মাঠে নামার মতো ফিটনেস আনাটাই বেশি চ্যালেঞ্জিং হতে পারে। শুরুতে সেটা নিয়ে কাজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়