শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: বাংলাদেশের সৎ সাংবাদিকদের সালাম

শেখ আদনান ফাহাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ শুধু বাটপার পয়দা করে না, শত শত গুণী মানুষের জন্ম দিয়েছে এই বিভাগ। শত শত সৎ, আন্তরিক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীর জন্ম দিয়েছে। পরিবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভাগও অনেক বড় জায়গা; শুধু বিভাগ কেন, বিশ্ববিদ্যালয়ের হল, ক্যান্টিন, টিএসসি, সাংবাদিক সমিতি সবই আসলে নৈতিকতা শেখার জায়গা। সিদ্ধান্ত আপনার, আপনি বাটপার হবেন না নীতি-নৈতিকতা ধরে রাখবেন। সবাই তো আর প্রতারণা চর্চা করে না। শিক্ষিত সাহেদরা বিশ্ববিদ্যালয় থেকেই আসে; এমনকি যারা সরকারি ঘুষখোর আছেন, অমানবিক শিক্ষক আছেন এরাও তো বিশ্ববিদ্যালয় থেকেই আসেন।

দুই একজন বিশিষ্ট চোর বাটপারের জন্য পুরো বিভাগকে গালি দেওয়া ঠিক না। তবে চোরদের একটা সিন্ডিকেট থাকে। এই সিন্ডিকেটের কেউ সাংবাদিক, কেউ ছাত্রনেতা ছিলেন, এখন বড় রাজনীতি করেন, এমপি হতে চান। ক্যাম্পাস জীবনে দেখেছি, কীভাবে কোনো কোনো ছাত্রনেতা ক্যাম্পাস সাংবাদিকদের মাথা নষ্ট করে দেন। এটা অনেকেই ভালো চোখে দেখে না। আমি ইউএনবির ছিলাম। ইংরেজি মাধ্যম। প্রথাগত রাজনীতিতে ইংরেজি মাধ্যম খুব একটা কাজে আসেনা সেসব নেতাদের। হয়ত সে কারণে আমি খুব বেশি পাত্তা পেতাম না, নাকি দিতাম না? তবে অনেককে পেয়েছি, বড় বড় পত্রিকার সাংবাদিক ছিলেন ক্যাম্পাস জীবন থেকেই। তাদের অনেককেই আমি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান হিসেবে পেয়েছিলাম। তাদের রিপোর্ট এ শুধু নাম আনার জন্য কতজন কত প্রলোভন দেখিয়েছে, তারা গলে যান নি, দমেও যাননি। বাংলাদেশের সব সৎ সাংবাদিকদের সালাম। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়