শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন: আজকের মুশতাক-ফারুক-রশিদকে চিনে রাখুন!

খালেদ মুহিউদ্দীন: মুজিববর্ষে বঙ্গবন্ধু বিষয়ক বই ছাপা, মুদ্রণ ও বিতরণ নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়টি নিয়ে কয়দিন ধরে ভাবছি। শ্রদ্ধা, বিনয় বা শিক্ষার মতো ভালো ভালো বিষয়গুলো কি আসলেই আমাদের সঙ্গে যায়? আমরা সারাজীবন ধরে আসলে কী কিছু শিখি। একে বা তাকে ধরে ম্যানেজ করে নিজের স্বার্থ হাসিল করা ছাড়া। স্বার্থই বা কী বুঝি আমরা। শুধু টাকা, টাকা ছাড়া কীই বা চিনি। দাঁতাল শুয়োরের নিষ্ঠায় আমরা বিষ্ঠাতে নাকমুখ ডুবিয়ে টাকা খুঁজি, শকুনের মতো যে কারও মাথার উপর ঘুরে ঘুরে উড়ে চোখ রাখি কখন সে দুর্বল, কখন তার চোখ খুবলে নেওয়া যাবে।

আমাদের শ্রদ্ধা, আমাদের স্মৃতি তাই শোকসভায় বৈঠার মতো চালানো দুই কনুইয়ে আটকে যায়, ক্যামেরা না থাকলে ফুল দিতে কখনও হাত সরে না কারো। আমাদের কোনো অতীত নাই, বর্তমান দিয়ে আমরা প্রতি ক্ষণে অতীত নির্মাণ করি, প্রয়োজনে পাল্টে ফেলি তাও। আমার শ্রদ্ধার উৎস আমার মন নয়, মন আমি চিনি না আমার লক্ষ্য শুধু ক্ষমতাকে খুশি করা। তারপর তা বদলে নিতে চাই কড়িতে আর কাঞ্চনে। কিন্তু প্রশ্ন হলো, আমি না হয়শ্রদ্ধার নামে চাটুকারিতা করে আপনাকে ধোঁকা দেই, আপনি কেন বোঝেন না।

আপনার সভায় কেন তবে এত তঞ্চক প্রবঞ্চক বিদূষক। আপনি কেমনে পারেন জাহান্নামের এই বাগানে বসে পুষ্পের হাসি হাসতে। আমাদের জানা উচিত, বঙ্গবন্ধুকে জানানোর নামে যারা চুরি করে, পাল্টে দেয় প্রিন্টার্স লাইন আর যারা দেয় অনুমোদন, তারাই ২০২০ সালের মুশতাক-ফারুক-রশিদ। প্রতিবারই তাদের গুলিতে সিঁড়িতে উপুড় হয় ঝাঁজরা বাংলাদেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়