শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে শ্বাসকষ্টে ভুগছিল গাধা, দেয়া হলো বিশেষ ইনহেলার

জেরিন আহমেদ: [২] এটা সবারই জানা অ্যাজমা রোগীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে ইনহেলার ব্যবহার করে থাকেন।

[৩] কিন্তু এবার গাধার জন্য তৈরি করা হলো বিশেষ ধরনের ইনহেলার। ওই গাধার নাম মারলা। এই ইনহেলার মারলাকে স্বাভাবিক ভাবে শ্বাস নিতে সাহায্য করছে।

[৪] উদ্ধার করা এই প্রাণীটি ইংল্যান্ডের কর্নওয়াল শহরের পেনরিয়নে ফ্লিকা ফাউন্ডেশনে বাস করে। বিশেষভাবে তৈরি এই ইনহেলারটি তাকে আরামের সহিত বেঁচে থাকার সুযোগ দিয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

[৫] মারলারে মতো আরো অনেক গাধাকে এই আশ্রয়কেন্দ্রে যত্ন নেয়া হয়। যারা অতীতে খারাপ ভাবে ব্যবহৃত হওয়ার কারণে দূরারোগ্য শ্বাসকষ্টে ভুগছে।

[৬] আশ্রয়কেন্দ্রটির পক্ষ থেকে ক্লেয়ার টার্নবুল বলেন, ‘আমরা জানি এটা আমাদের এখানে বসবাসকারী প্রাণীদের যত্ন নিতে খুবই সহায়তা করবে।’ সিএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়