শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক বিয়ের অনুষ্ঠান থেকে করোনা আক্রান্ত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মেইন প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক ব্যক্তির করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত একজন। আগস্ট মাসের প্রথম দিকে এই বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এরইমধ্যে ঘটনা নিশ্চিত করেছেন।

এ নিয়ে একটি তদন্ত চালু করেছে মেইনের কেন্দ্রীয় ‘ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ কেন্দ্র। জানানো হয়েছে, গত ৭ই আগস্ট সোমবার ওই অনুষ্ঠানে সবাই যোগ দেন। সেখানে যোগ দেয়া ২৪ জন পরবর্তি সময়ে করোনা পজেটিভ সনাক্ত হন। কিন্তু মেইন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে যারা ওই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পরা করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন এরইমধ্যে মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ঝুঁকি নেয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে।

যে নারীর মৃত্যু হয়েছে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে সেখানে উপস্থিত থাকা একজনের সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। তারমতো আরো অন্তত ২৩ জন রয়েছেন যারা অনুষ্ঠানে যোগ না দিয়েও সেখানে যোগ দেয়া অন্যদের দ্বারা আক্রান্ত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়