শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিপাবলিকান কনভেনশন থেকেই প্রচারণায় পরিবর্তন আনতে চান ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [২] এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার বদলের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, জো বাইডেনের অনুকরণে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালিকে নিজের রানিং মেট মনোনিত করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এনবিসি, ওয়াশিংটন পোস্ট

[৪] শোনা যাচ্ছে, নিজের প্রচারণায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যত বিনির্মাণকেই গুরুত্ব দেবেন ট্রাম্প। ২০১৪ সালে এমনিতেই হ্যালির প্রেসিডেন্ট মনোনয়ন চাওয়ার কথা শোনা যায়। ভবিষ্যত নেতৃত্বকে পাশে পাওয়াটা চমক হিসেবে দেখাতে চাচ্ছেন তিনি।

[৫] প্রচারণায় সবচেয়ে বড় চমক হতে পারে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা। ভবিষ্যতে নির্বাচিত হলে আরও উদার বাণিজ্য নীতি ঘোষণা ও বিশ্ব বাণিজ্যে প্রভাব বৃদ্ধির প্রতিশ্রুতি আসতে পারে। প্রতিশ্রুতি আসতে পারে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যঘাটতি মেটানোর।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, কমলা হ্যারিসকে রানিং মেট বানিয়ে দক্ষিণ এশিয়াভিবাসী ভোটারদের নজর কেড়েছেন জো বাইডেন। তারা ভাবছেন প্রথমবারের মতো কেউ তাদের গুরুত্ব দিচ্ছে। একই সুযোগ নিতে চান ট্রাম্পও। সেজন্য নিজের সাবেক এইড নিকি হ্যালিকেই সবচেয়ে উপযোগী ভাবছেন তিনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়