শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চাহিদা সংশোধনে সময় বাড়িয়েছে এনটিআরসিএ

শরীফ শাওন: [২] চাহিদাপত্রের পরিশোধন ও পরিমার্জনের শেষ সুযোগ দিয়ে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। এসময়ের মধ্যে চাহিদা সংশোধন না হলে পরবর্তীতে কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না। চাহিদাপত্রে অনিয়ম ও অবহেলা পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।

[৩] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর এক জরুরি নির্দেশনায় এসকল বিষয় জানানো হয়।

[৪] নির্দেশনায় বলা হয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে চাহিদাপত্র যাচাই করা হবে। চাহিদা সংশোধন, পরিশোধন ও পরিমার্জন প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে তা সংশোধন করিয়ে নেবেন। সময়সীমার পর চাহিদাপত্রসহ কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

[৪] এর আগে ২০১৮ সালের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা না মেনে আগের নীতিমালায় শিক্ষক নিয়োগের চাহিদা দেয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এমপিও বঞ্চিত হন। এনটিআরসিএ’র সুপারিশের পরও অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়