শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ধিত বাসভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে যাত্রী কল্যাণ সিমিতি

শরীফ শাওন: [২] সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা সংকটে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও গুপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বর্ধিত ভাড়াতে গাদাগাদি যাত্রী বহন করা হচ্ছে। সংকটকালীন সময়ে কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণের যাতায়াত দুর্বিসহ হয়ে উঠেছে। এতে দেশব্যাপী প্রায় প্রতি রুটের গুপরিবহনে যাত্রী-শ্রমিক বশচা(গ্যাঞ্জাম), হাতাহাতি, মারামারি চলছে।

[৩] মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবহন সেক্টরে সরকার ভতুর্কি না দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। এতে দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পু, অটোরিক্সা, প্যাডেলচালিত রিক্সা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সকল প্রকার যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়।

[৫] আরও বলা হয়, এতে যাত্রীস্বার্থ যেমন চরমভাবে উপেক্ষিত হয়, তেমনি ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানীকে আরেক দফা উসকে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এর তীব্র বিরোধীতা করা হলেও আমলে নেয়া হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়