শিরোনাম
◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মত ব্রিটিশ সরকারের ঋণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেল

রাশিদ রিয়াজ : ব্রিটিশ সরকারের ঋণের পরিমাণ এখন দেশটির জিডিপির শতকরা ১০০ ভাগের বেশি। তার মানে ব্রিটেনে প্রতিবছর জাতীয় উৎপাদনের চেয়ে ঋণের পরিমাণ এখন বেশি। ১৯৬০-৬১ অর্থবছরের পর এই প্রথম ব্রিটিশ সরকার এত বিশাল পরিমাণের ঋণের বেড়াজালে পড়ল। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে কোভিড মহামারির প্রভাবে ব্রিটিশ সরকারের প্রচুর অর্থ ব্যয়ে বিশাল অংকের এই ঋণ জমা হয়েছে।

লকডাউনে ৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারিকে বসিয়ে বেতন দিতে হলেও আগামী অক্টোবরে এ সুযোগ শেষ হচ্ছে। ফলে আরো অনেকে চাকরি হারাবে। বিরোধীদলগুলো এ সুবিধার মেয়াদ বৃদ্ধির দাবি জানাচ্ছে। এখনো ব্রিটেনে প্রতি আটজন সরকারি চাকরিজীবীর একজন ছুটিতে রয়েছেন। ডেইলি মেইল

কোভিড প্রাদুর্ভাবের আগেই ব্রেক্সিট জটিলতা, মন্দা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর অনেক ব্রিটিশ নাগরিকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত মাসে ব্রিটিশ সরকার ২৬.৭ বিলিয়ন পাউন্ড ঋণ নিয়েছে। ঋণের মোট পরিমান মার্কিন ডলারে ২.৬১ ট্রিলিয়ন ও ইউরোতে ২.২ ট্রিলিয়ন। গত বছরের জুলাইয়ের সাথে এবছরের জুলাই মাসের তুলনায় ব্রিটিশ সরকারের ঋণ বৃদ্ধি পেয়েছে ২২৭.৬ বিলিয়ন পাউন্ড।

ব্রিটেনের অর্থমন্ত্রী রিশি সুনাক এক বিবৃতিতে বলেছেন অর্থনৈতিক সংকট সাধারণ মানুষকে প্রচণ্ড চাপে ফেলেছে এবং এর প্রেক্ষিতে লাখ লাখ চাকরি, ব্যবসা ও জীবিকা নির্বাহের জন্যে পদক্ষেপ নেয়া হয়েছে। সরকার এধরনের পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হত।

  • সর্বশেষ